৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নিজেদের মধ্যে চেয়ার নিয়ে কাড়াকাড়ি করা যাবে না

spot_img

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার সকল উপজেলায় স্বেসেবী টিম গঠনের লক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে তিনটায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে সভায় বিভিন্ন উপজেলা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা জানান, দেশের সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করছে শিক্ষার্থীরা। দেশকে সংস্কারের ক্ষেত্রে ও স্বেচ্ছাসেবী টিম গঠনে আমরা কোনো আর্থিক বা ব্যক্তিগত সুবিধা প্রত্যাশা করি না। আমাদের একমাত্র লক্ষ্য হলো- একটি সুশাসন, সমৃদ্ধ ও সুখী বাংলাদেশ গড়া। আমাদের বিশ্বাস, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই লক্ষ্য অর্জন করতে পারবো।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ইমন দ্দোজা বলেন, আমাদের সবাইকে একত্রে কাজ করতে হবে। দেশ থেকে বৈষম্য দূর করতে হবে। এই সরকার আমাদের, তাই এই সরকারকে আমাদের সাহায্য করা প্রযোজন। ফ্যাসিবাদী সরকারের মতো হলে হবে না। আমরা নিজেদের মধ্যে চেয়ার নিয়ে কাড়াকাড়ি করা যাবে না। আমাদের পরবর্তী প্রজন্মও যেন ফ্যাসিবাদী না হয় সেই হিসেবে আমরা কাজ করবো। প্রতিটি উপজেলা ও জেলায় আমরা এক হয়ে কাজ করবো। তবেই আমরা শান্তি স্থাপন করতে পারবো।

সভায় আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী উসমান গণি। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ইয়াকুব আলী, উলিয়াস, সাইমন, নিহাল, সোমেল, নাইম, জামিল, রুহেল, বায়জিদ, সাব্বির, সরিফ, মমিনা বেগম, সবনম দ্দোজা, উসমান গণি, শাহিন, শফিক, নাজমুল প্রমুখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ