২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নেইমারের চোটে ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা

spot_img

ফিটনেস নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ২৬ সদস্যের ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছিলেন তারকা ফরোয়ার্ড নেইমার। তবে দলে ডাক পাওয়ার অল্প কয়েক দিনের মধ্যেই আবারও চোটে পড়েছেন এই সেলেসাও ফরোয়ার্ড, যা ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ব্রাজিল শিবিরে।

সান্তোসের মেডিকেল বিভাগের তথ্য অনুযায়ী, নেইমারের ডান পায়ের কাফ মাসলে প্রায় ২ মিলিমিটারের একটি ‘ইডিমা’ বা ফোলা ধরা পড়েছে। যদিও ক্লাব কর্তৃপক্ষ এটিকে গুরুতর ইনজুরি হিসেবে বিবেচনা করছে না, তবে বিশ্বকাপের আগে এটি তার প্রস্তুতিতে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

চোটের কারণে এরই মধ্যে কোপা সুদামেরিকানার সান লরেঞ্জোর বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি নেইমার। একই কারণে গ্রেমিওর বিপক্ষের লিগ ম্যাচেও তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

বর্তমানে দ্রুত সুস্থ হয়ে ২৭ মে ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন এই ব্রাজিলিয়ান তারকা।

এদিকে সান্তোসের মেডিকেল প্রধান রদ্রিগো জোগাইব জানিয়েছেন, পরিস্থিতি খুব বেশি উদ্বেগজনক নয়। তিনি বলেন, “নেইমারের কাফে ছোট একটি সমস্যা হয়েছে, একটি ইডিমা দেখা গেছে। তবে আমরা আশাবাদী, সে আগামী সপ্তাহের মধ্যেই জাতীয় দলে যোগ দেওয়ার মতো ফিট হয়ে উঠবে।”

সব মিলিয়ে বিশ্বকাপের আগে নেইমারের এই নতুন চোট ব্রাজিল সমর্থকদের মধ্যে কিছুটা হলেও দুশ্চিন্তা বাড়িয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ