২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মশাল মিছিল ও আলোচনা সভা

spot_img

ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মশাল মিছিল ও আলোচনা সভা

বাংলাদেশের বিভিন্ন স্থানের মত কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহান মে দিবস পালিত হয়েছে। বুধবার (১ মে) ফুলবাড়ীর প্রথম শহীদ মিনার চত্বরে জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ, ফুলবাড়ী উপজেলা, কুড়িগ্রাম ভূক্ত উপজেলা রিক্সা, ভ্যান শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যেগে সকাল ১০.০১ ঘটিকায় জাতীয় ও সাংগাঠনিক পতাকা উত্তলোন এবং সন্ধা ০৬.৪০ ঘটিকায় আলোচনা সভা ও মশাল মিছিল করেন শ্রমিকরা। এ সময় কয়েক শতাধিক শ্রমিক ও শ্রমিক নের্তৃবন্দ মশাল মিছিল নিয়ে ফুলবাড়ী উপজেলার প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন করেন। আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফ আলী সংগ্রামী, সভাপতি উপজেলা রিক্সা, ভ্যান শ্রমিক ও সদস্য, জাতীয় শ্রমিক জোট- বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি সহ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উত্তম কুমার মোহন্ত ও মেহেদী হাসান সহ উপজেলা ছাত্রলীগ নেতা তাওহীদ হাসান তুষার, ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের সাংবাদিক ইউনুছ আলী আনন্দ সহ বিভিন্ন শ্রমিক নেতৃবর্গ, রাজনৈতিক নেতৃবর্গ ও শ্রমিক মনা সুধীবৃন্দ।
সভায় বক্তারা ১৮৮৬ সালের ১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ কারী যাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সকল আত্নত্যাগকারী শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা সহ বর্তমান সমাজে বিভিন্ন পর্যায়ের শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করে যাবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। শ্রমজীবী মানুষের অধিকার, স্বার্থ ও কল্যাণের সঙ্গে মে দিবসের অন্তর্নিহিত তাৎপর্য ওত প্রোতভাবে জড়িত। তাদের জীবনমান উন্নয়ন এবং ন্যায্য অধিকার রক্ষায় সকলে স্ব স্ব ক্ষেত্রে ঐকান্তিকভাবে দায়িত্ব পালন করবেন-এ প্রত্যাশা করেন বক্তারা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ