২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

spot_img

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহ উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি”।

বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন বলেন, “দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান”।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন বলেন, “পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। সেখানে পৌঁছানোর পর দুর্ঘটনার বিস্তারিত জানা যাবে”।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ