১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি উল্টে নিহত ২, আহত:১

spot_img

বগুড়ার আদমদীঘির অদুরে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সা উল্টে দুই যাত্রী নিহত ও একজন আহত হয়েছে। নিহতরা হলো, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আরজিপাাড়া আচলাই গ্রামের তফছের আলী প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও তার ভাতিজা একই গ্রামের হাজি আব্দুল হামিদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫) এবং আহত একই গ্রামের ফজলুল প্রামানিকের ছেলে মিজু আহম্মেদ (২৪)। সিএনজি চালক পালিয়েছে। শনিবার সকাল সোয়া ৮টয় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির পুর্ব ঢাকা রোডের বড় আখিড়ার মোড় নামক স্থানে এ দুঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, শনিবার সকালে বগুড়ার শিবগঞ্জ থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা যোগে উল্লেখিত তিনজন যাত্রী নিয়ে মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটে কচু বীজ কেনার জন্য যাচ্ছিল। প্রচন্ড কুয়াশায় ঢাকা ছিল সড়ক। সিএনজিটি আদমদীঘির বড়আখিড়া মোড় নামক স্থানে পৌঁছিলে পিছন দিক থেকে আসা নওগাঁগামী অজ্ঞাত একটি বাস সিএনজির পিছন দিক থেকে ধাক্কা দিলে সিএনজি উল্টে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনা স্থলেই যাত্রী রফিকুল ইসলাম ও তার ভাতিজা রাসেল মোল্লা নিহত ও মিজু আহমেদ আহত হয়। খবর পেয়ে স্থানীয় জনতা ও আদমদীঘির ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

আদমদীঘি থানায় অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান লাশের আত্মীয় স্বজনরা মামলা না করায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ