২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু !

spot_img

বগুড়ার কাহালুতে বিদ্যুতায়িত হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে কোনো একসময় উপজেলার মুরইল ইউনিয়নের বেলঘড়িয়া দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, সারিয়াকান্দি উপজেলার নারসি গ্রামের আনোয়ার হোসেন (৬০) ও তাঁর স্ত্রী রমিছা খাতুন (৫৫)। রমিছা খাতুনের আগের পক্ষের মেয়ে খাদিজা ও জামাতা কর্মসূত্রে নাটোরে থাকায় কাহালুর বেলঘড়িয়া দক্ষিণপাড়া গ্রামের ফাঁকা বাড়িটিতেই এই দম্পতি বসবাস করতেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে পুটু মিয়া নামের স্থানীয় এক ব্যক্তি ওই বাড়িতে পানি খেতে যান। এ সময় তিনি ঘরের ভেতর আনোয়ার ও রমিছাকে বৈদ্যুতিক লাইনের তারের সঙ্গে জড়িয়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে কাহালু থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে কাহালু থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে গিয়ে আনোয়ার হোসেন ও তাঁর স্ত্রী রমিছা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে দেখা গেছে, তাঁদের রান্নাঘরের চালের সঙ্গে বৈদ্যুতিক তার লেগে ছিল। ঘরের ওই তারের বিভিন্ন অংশ ছেঁড়া এবং লিকেজ ছিল। সেখান থেকেই পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ