৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বগুড়ায় শ্মশানের পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

spot_img

বগুড়ার কাহালুতে শ্মশানের পুকুর থেকে নিখোঁজ কিশোর আলমিন (১৫) এর লাশ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গত সোমবার বিকেলে আলামিন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার নারহট্র ইউনিয়নের পিন্টুখুর হাট গাড়ি শ্বশানের পুকুরে স্থানীয় লোকজন তার লাশ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে আলামিনের লাশ উদ্ধার করে; পুলিশের উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন। আলামিন পিন্টুখুর গ্রামের লোকমান আলীর পুত্র।

কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, আমরা তার পরিবারের কাছে জানতে পারি আলামিনের মৃগী রোগ ছিল। কোন এক সময় পুকুরে নেমে আর উঠতে না পেরে পানিতে ডুবে মারা গেছে। তার মৃত্যু নিয়ে কারো কোনো সন্দেহ না থাকায় উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ