২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ায় ২৩ বছর পলাতক ধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

spot_img

মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘ ২৩ বছর ধরে পলাতক থাকা আসামি হাফিজুর রহমান (৫৫) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া সদর থানার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির টহল পুলিশ বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হাফিজুর রহমান বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।

ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. লাল মিয়া জানান, রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ এ দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় ২০০২ সালে হাফিজুরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। মামলার রায় ঘোষণার সময় তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন। এরপর তিনি বিভিন্ন এলাকায় ছদ্মনাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে লুকিয়ে ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রংপুরের এক তরুণীকে নিয়ে পালিয়ে বিয়ে করেন হাফিজুর। পরে তরুণীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হয়। তবে তিনি রায় ঘোষণার পর থেকে পলাতক ছিলেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান বলেন, দীর্ঘদিনের পর্যবেক্ষণ, গোপন অনুসন্ধান ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরে রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হাফিজুরকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ