২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়া ইতিহাস চর্চা পরিষদের ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

spot_img

মহিউদ্দিন :

বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী-২০২৬ গতকাল বৃহস্পতিবার রাতে শহরের মফিজ পাগলা মোড়স্থ রোচাস চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা এ কে এম রাজিউল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের নির্বাহী সদস্য আসাদুল হক কাজল। এরপর সংগঠনের চলমান গবেষণা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন নির্বাহী সদস্য ডা. মতিউর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, দৈনিক করতোয়ার সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু, টিএমএসএস-এর নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক পরিচালক সাইফুল ইসলাম, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ এবং টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বগুড়া বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান মুক্তা, বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, বগুড়া ইতিহাস চর্চা পরিষদের সহ-সভাপতি জিয়াউর রহমান এবং বগুড়া প্রফেশনাল ক্লাবের সাধারণ সম্পাদক ড. মাসুদ মুবিন।
আলোচনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই ঈদ পুনর্মিলনীতে স্থানীয় বিশিষ্টজন ও সংগঠনের সদস্যরা অংশ নেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ