২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়া সদরে ‘নীরব’ নির্বাচন, ভোটার উপস্থিতি তলানিতে

spot_img

বগুড়া-৬ (সদর) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। তবে শুরু থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। সকাল ১০টা পর্যন্ত প্রথম আড়াই ঘণ্টায় মাত্র ৭ দশমিক ০২৩ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে শহরের ঠনঠনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জেলা স্কুল কেন্দ্র ঘুরে দেখা যায়, কোথাও ভোটারদের দীর্ঘ সারি নেই। দুই-একজন করে ভোটার এসে কোনো ভিড় ছাড়াই ভোট দিয়ে চলে যাচ্ছেন। শুধু কেন্দ্র নয়, পুরো শহরজুড়েই নির্বাচনের তেমন কোনো আমেজ দেখা যায়নি।
শহরের খান্দার এলাকায় একটি খাবারের হোটেলে গিয়ে দেখা যায়, সেখানে লোকজনের ভিড় থাকলেও তাদের অনেকেই এখনো ভোট দেননি। তাদের ভাষ্য, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তারা হতাশ, ফলে ভোট দেওয়ার আগ্রহ কমে গেছে।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল ১০টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে ৭ দশমিক ০২৩ শতাংশ ভোট কাস্টিং হয়েছে, যেখানে পোস্টাল ব্যালটের হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। ১৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার।

সার্বিক পরিস্থিতি সম্পর্কে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, ভোটকেন্দ্রে ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের, এ বিষয়ে নির্বাচন কমিশনের করার কিছু নেই।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ