২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পূবাইলে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

spot_img

গাজীপুর মহানগরের পূবাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করেছে পূবাইল থানা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (১৬ আগস্ট) পূবাইল থানার ৪০ নং ওয়ার্ডের সিংগাড়া টেক, কুদাব এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি নেতা সামসু মেম্বারের সভাপতিত্বে মির আতাউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা এ্যাড নজরুল ইসলাম খান বিকি।

কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও গনঅভ্যুত্থানে নিহত ছাত্র জনতার রুহের মাগিফেরাত কামনায় বিশেষ দোয়া, আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।

আলোচনাসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে গাসিকের ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি বলেন,- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা করছি । আমরা নতুন স্বাধীনতার স্বাদ ভোগ করতে শুরু করেছি। খুব দ্রুত তারেক রহমান বাংলাদেশ এ ফিরে এসে দেশের হাল ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় আরোও উপস্থিত ছিলেন সাবেক পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আলীম, বিএনপি নেতা আলী মনসুর, জাহাঙ্গীর আলম মুন্সি, ফাইজুল ইসলাম, মোবারক হোসেন, রোবেল হোসেন, মাহাবুব, সাবেক ছাত্রনেতা নয়ন কাউসার লিটিন প্রমুখ ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ