৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিয়ে ও উৎসবের জন্য আলোকসজ্জা করা যাবে না

spot_img

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস চলবে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত। সে সঙ্গে ব্যাংক লেনদেনের সময়েও আনা হয়েছে পরিবর্তন।

এ তালিকা থেকে বাদ পড়ছে না পারিবারিক বা সামাজিক আয়োজনও। বিয়ে বা উৎসব উপলক্ষে আলোকসজ্জা নিয়ে কড়াকড়ি আরোপ করেছে সরকার। জ্বালানি সংকটের এই সময়ে কোনো ধরনের বেসরকারি বিয়ে বা উৎসব-অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের পর ব্রিফিংয়ে এসে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এসব তথ্য জানান।

নাসিমুল গণি বলেন, ‘বিয়ে বা উৎসব উপলক্ষে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না।’

তিনি আরও বলেন, দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখতে হবে। এজন্য নজরদারির ব্যবস্থা থাকবে। বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে কাজ করবে।

জ্বালানি সাশ্রয়ের এই পদক্ষেপ কতদিন চলবে, তা নির্দিষ্ট করে বলা হয়নি। পরিস্থিতি ও সরকারের সক্ষমতা বিবেচনায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘পরিস্থিতি কত দূর যায়, সেটি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

সরকারের হিসাব অনুযায়ী, দেশের প্রায় ৮০ শতাংশ তেল মধ্যপ্রাচ্য থেকে আসে। যুদ্ধের কারণে সেখানে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিকল্প উৎস থেকে জ্বালানি আনার উদ্যোগ চলছে।

নাসিমুল গণি বলেন, ‘অন্য উৎস থেকেও আনার চেষ্টা চলছে। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে সরবরাহ শুরু হয়েছে। কাজাখস্তান থেকেও জ্বালানি আনার সম্ভাবনা তৈরি হয়েছে।’

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ