২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বিয়ে করে ফেরার পথে প্রাণ গেল বর-কনেসহ পরিবারের ১২ জনের

spot_img

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর একটি স্টাফ বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নবদম্পতিসহ ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বেলাইলি ব্রিজ এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।

 

নিহতদের মধ্যে ১২ জনই বর-কনের পরিবারের সদস্য। দুর্ঘটনায় নিহত মাইক্রোবাসের চালকের বাড়ি বাগেরহাটের রামপাল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোংলা থেকে খুলনার দিকে যাচ্ছিল নৌবাহিনীর স্টাফ বাসটি। একই সময় বিপরীত দিক থেকে বরযাত্রী নিয়ে একটি মাইক্রোবাস মোংলার দিকে যাচ্ছিল। বেলাইলি ব্রিজ এলাকায় পৌঁছালে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন মারা যান।

নিহত কনে মার্জিয়া আক্তার মিতুর মামা আবু তাহের বলেন, বৃহস্পতিবার দুপুরে খুলনার কয়রা উপজেলার নাকশা এলাকার মার্জিয়ার সঙ্গে মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেলাবুনিয়া এলাকার বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বিরের বিয়ে হয়। বিয়ের পর বরযাত্রীদের নিয়ে মাইক্রোবাসটি মোংলার উদ্দেশে রওনা দেয়। পথে রামপালের বেলাইলি ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্ঘটনা ঘটে। এতে কনে মার্জিয়া, তার বোন লামিয়া ও নানিসহ কয়েকজন নিহত হন। এ ছাড়া বরের পরিবারের কয়েকজন প্রাণ হারান।

 

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল বলেন, দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেনাজ মোশাররফ বলেন, এখন পর্যন্ত হাসপাতালে আটজনের মরদেহ আনা হয়েছে। এর মধ্যে তিনটি শিশু, তিনজন নারী এবং দুজন পুরুষ রয়েছেন। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় ভর্তি থাকা আরও একজন পরে মারা যান।

 

রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত মন্ডল জানান, নিহতদের মধ্যে ৯ জনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আর ৪ জনের লাশ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ