৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বেগম খালেদা জিয়ার কবরে বগুড়া জেলা বিএনপির পক্ষে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া

spot_img

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন এবং বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ও ঢাকাস্থ বগুড়া জেলা সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরীর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, বগুড়া শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুল রহমান রিমন, ঢাকাস্থ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির সদস্য আশরাফুল ইসলাম, শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-ক্রীড়া সম্পাদক আরমান মন্ডলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি জিয়া পরিবারের সার্বিক মঙ্গল ও শান্তি কামনা করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ