
বেরোবি প্রতিনিধি;
ঢাকা জেলা ছাত্র কল্যাণ সমিতি (ঢাকা ও মানিকগঞ্জ), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার ২য় তলায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ রফিউল আজম খান এবং উত্তরবাংলা ডটকম এর প্রকাশক মুরাদ মাহমুদ নতুন কমিটি অনুমোদন করেন।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে মোঃ হাসিবুল হাসান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক হিসেবে সারোয়ার খান ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
তাছাড়াও অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সিদরাতুল মোনতাহা রাফা, মোছাঃ নাওশিন তাবাসসুম, ফিসান সিকদার। যুগ্ম সাধারণ সম্পাদক স্পর্শ আখফাশ শাফী ইতকান, মোঃ আবদুল আলিম ইমন মো: আল ইসলাম রিফাত নাফিস সাদিক অন্তর সালমা জাহান সুরভী সাজেদাতুন নূর সুগন্ধা, তাসবীন শাকীব । সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল জুবায়ের সিয়াম । সহ-সাংগঠনিক সম্পাদক, ফয়সাল হোসেন , আল মাহমুদ আকাশ , শাকিলা আলম ঐশী, তামিম, হাসান । সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ সামিউল হক আদিল , ইমন । কোষাধ্যক্ষ; মোঃ আরবাজ হোসেন রুমান , দপ্তর সম্পাদক মোঃ মেহেদী হাসান , উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানা , আব্বাস উদ্দিন তুহিন , প্রচার সম্পাদক ফাহাদ , উপ-প্রচার সম্পাদক রিদিকা , তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিপন, উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সানভি আহমেদ মাহিম , শিক্ষা বিষয়ক সম্পাদক সাকিন ক্রীড়া সম্পাদক সামিন ছাত্রী বিষয়ক সম্পাদক চৈতি ঘোষ কার্যকরী সদস্য আলভী , নাফিউর , আবু বক্কর সিদ্দিক , সায়েদা তাসমিম , তুশি রহমান , সাইফুল ইসলাম, ইরফান শাহারিয়ার , মোঃ শান্ত, নুসরাত জাহান মীম, সাকিব আল হাসান, এবং মেহেদী হাসান।
নতুন কমিটি অনুমোদনের পাশাপাশি ঢাকা এবং মানিকগঞ্জ থেকে আগত নতুন শিক্ষার্থীদের নবীণবরণ অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট, চাবি রিং এবং ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
উল্লেখ্য, ঢাকা জেলা ছাত্র কল্যাণ সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকেই ঢাকা অঞ্চল থেকে আগত শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সমাজসেবামূলক ও সহযোগিতামূলক কাজ করে আসছে।




