২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

ব্রিফিংয়ে কাঁদলেন খালেদা জিয়ার চিকিৎসক

spot_img

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ের একপর্যায়ে তাকে কান্না করতে দেখা যায়।

এসময় গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে ডা. জাহিদ বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত যৌথ মেডিকেল টিমের অধীনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। কিন্তু বিভিন্ন ধরনের গুজব ও বক্তব্যের পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে সার্বক্ষণিক তার চিকিৎসার তদারকি করছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব বিষয়ে তিনি দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন। দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যসহ সারা দেশের মানুষের ন্যায় উপদেষ্টা পরিষদের সদস্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানও যথাযথ সহযোগিতা করছেন। হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের বন্ধুপ্রতিম দেশগুলো। তার প্রতি ভালোবাসা ও দোয়ার কারণেই হয়ত এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি। সেজন্য সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও কোনো ধরনের গুজব ছড়ানো বা কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারসহ দলের পক্ষ থেকে অনুরোধ করছি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ