৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মহানবী-কে অবমাননার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

spot_img

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ মোঃ সজিব হোসেন।
সোনারগাঁযের শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের সামনে ২৯(সেপ্টেম্বর)রবিবার বাদ আসর নামাজের পর গাউছিয়া কমিটি বাংলাদেশ ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ সোনারগাঁ থানা শাখার আয়োজন ও
বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা সোনারগাঁ থানা শাখার সহযোগিতায় একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তরা বলেন, আমরা মুসলিম, হিন্দুদের কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। আমরা মুসলিম হয়ে আমাদের প্রিয় নবীকে নিয়ে কোনো ধরনে কটূক্তি মেনে নিতে পারি না।
তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বর্বর জাতি হিসেবে সবার মাঝে প্রমান দিয়েছে। ভারতের পুরোহিত আমাদের ধর্ম ও নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে এবং বিজেপি সরকার তা সমর্থন দিয়েছে। যা একটা সভ্য জাতির পক্ষে সম্ভব না। যুগে যুগে রাসুলের নামে যারা মিথ্যাচার করেছিল পরবর্তীতে তাদের অস্তিত্ব খুজে পাওয়া যায়নি অথচ রাসুলের আদর্শ সবার মাঝে ছড়িয়ে পড়েছে। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না।
প্রকৃত মুমিনরা কখনও উগ্রবাদকে ছাড় দেয় না। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ