
সুনামগঞ্জ প্রতিনিধি:
মাদকদ্রব্য, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১২ই সেপ্টেম্বর) বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের নীলপুর বাজারে এই সভা করেন এলাকার সচেতন যুব সমাজ।
বীর মুক্তিযোদ্ধা ফজর আলী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর মডেল থানার ওসি আব্দুল আহাদ। তিনি বলেন, একটা দেশকে ধ্বংস করার জন্য মাদকাসক্ত একটা যুব সমাজই যথেষ্ট। একটা যুব সমাজে যদি মাদক ছড়িয়ে দেওয়া যায় তাহলে সমাজ-দেশ ধ্বংস হয়ে যাবে। যারা এই মাদক, জুয়া, মদ, ইভটিজিংয়ে জড়িয়ে যাচ্ছে তারা আমাদেরই সন্তান, ভাই, ভাতিজা, ভাগনা, আত্মীয় বা প্রতিবেশী। এদেরকে আমরা কেউ না কেউ চিনি, জানি। আমরা যদি সচেতন হই, তাদের প্রতি নজর দেই- তাহলে তাদেরকে এই অভ্যাস থেকে ফিরিয়ে আনা সম্ভব। অভিভাবকদের সচেতন হতে হবে। আমরা অভিভাবকরা সন্তানদের যতটুকু শাসন করতে পারব, দূরের কেউ এসে ততটুকু শাসন করতে পারবে না। আমরা অভিভাকরা সচেতন হলে এই মাদকাসক্ত রোধ করা সম্ভব।
আবু তাহা’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান সৌরভ, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ ফেদাউর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সেন্টু রঞ্জন দাস, নীলপুর বাজারের জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ওসমান গনি, ইলিয়াস হোসেন, সাইমন প্রমুখ।




