২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

মোংলায় রমজান উপলক্ষে দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

spot_img

 

 

মো: হাছিব সরদার, মোংলা সংবাদদাতা: পবিত্র মাহে রমজান উপলক্ষে মোংলায় দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আঃ সালাম ব্যাপারী ব্যক্তি উদ্যোগে বুধবার বিকেলে কুমারখালী এলাকায় বিভিন্ন জায়গা থেকে আসা শতাধিক অসহায় পরিবারের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেন। এ খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ছোলা, পিয়াজ, তেল ও আলু।

বিএনপি নেতা আঃ সালাম ব্যাপারী বলেন, রমজানে অনেক অসহায় মানুষের রোজা রাখতে ও ইফতার করতে কষ্ট হয়। কেউ কেউ খেয়ে না খেয়েও রোজা রাখেন। সেই সকল মানুষকে এই সামান্য খাবার উপহার দিতে পেরে নিজেকে একজন ভাগ্যবান মনে করছি। তিনি আরো বলেন, সমাজের যারা বিত্তবান রয়েছেন তারা যদি সাহায্যের হাত বাড়ান তাহলে এসব অসহায়-দুঃস্থরা উপকৃত হবেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ