৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

রানীনগরে ৩৪ লাখ টাকা ছিনতাই, এজেন্ট ব্যাংকের ৩ কর্মীসহ গ্রেপ্তার ৬

spot_img

আদমদীঘি প্রতিনিধি:

নওগাঁর রানীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মকর্তা-কর্মচারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি আইফোনসহ সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সঙ্গে লুণ্ঠিত টাকার মধ্যে ১ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পর্যন্ত নওগাঁ জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও রানীনগর থানা পুলিশ যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর দুপুরে ইসলামী ব্যাংকের আবাদপুকুর এজেন্ট ব্যাংকিংয়ের মালিক ফিরোজ হোসেনের কাছ থেকে ৩৪ লাখ টাকা নিয়ে ক্যাশিয়ার নাজমুল ও অফিস সহায়ক রাসেল মোটরসাইকেলযোগে আবাদপুকুর বাজারের কার্যালয়ে যাচ্ছিলেন। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে রানীনগর থানার পারইল বাজার অতিক্রম করে বাংলালিংক টাওয়ারের সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা কয়েকজন তাঁদের পথরোধ করেন। এ সময় লোহার রড দিয়ে নাজমুলকে মারধর করে টাকাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যান তাঁরা ঘটনাটি জানার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাঁর নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল ও রানীনগর থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। ঘটনার রাতেই ছিনতাইয়ে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ এবং এর মালিক রাব্বি আলীকে গ্রেপ্তার করা হয়।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ