৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শক্তি দইয়ে অনিয়মে শাজাহানপুরে গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

spot_img

বগুড়ার শাজাহানপুরে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে “গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড”-কে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে বুধবার (২০ মে) দুপুরে এ জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।

জানা গেছে, সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বেতগাড়ি বনানী এলাকায় অবস্থিত “গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড” কারখানায় মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

মনিটরিংকালে দেখা যায়, “প্লেইন ইয়োগার্ট” ব্র্যান্ডের শক্তি দইয়ে রং ও ফ্লেভার ব্যবহার করা হলেও মোড়কে তা উপাদান হিসেবে উল্লেখ করা হয়নি। এছাড়া “ফর্টিফাইড টক দই”-এ STPP (সোডিয়াম ট্রাই পলিফসফেট) ব্যবহার করলেও সেটিও মোড়কে ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ রাসায়নিক প্রি-ডায়াবেটিক, ডায়াবেটিক, কিডনি রোগী ও শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর।

এদিকে দই তৈরির মূল উপাদান দুধ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ ল্যাবে পরীক্ষা করে “টেট্রাসাইক্লিন” ও “বিটা ল্যাকটাম” অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া যায়। পরে অধিকতর পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩২(ক) ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফারুক হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে শাজাহানপুর থানা পুলিশের একটি দল।

এসময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সরকারের আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত করার নির্দেশনা দেওয়া হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ