৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরের আলোচিত রঞ্জু হত্যা মামলার প্রধান আসামি রোজ ঢাকায় গ্রেপ্তার

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার আলোচিত রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মো. নাজমুল সাকিব ওরফে রোজ (২৫)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-১২ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ঢাকার পল্লবী এলাকার ডলি কটেজের সামনে র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র‍্যাব-৪ সদর কোম্পানির যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গত ২০ জুলাই রাত সাড়ে ৯টার দিকে শাজাহানপুর উপজেলার ঘাষিড়া পশ্চিমপাড়া এলাকায় একটি ইটভাটার পাশে সংঘটিত হামলার ঘটনায় রঞ্জু মিয়া গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, আহত স্বজনদের উদ্ধার করতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই প্রধান আসামি নাজমুল সাকিব ওরফে রোজ আত্মগোপনে ছিলেন।

র‍্যাবের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গ্রেপ্তার এড়াতে তিনি ঢাকার পল্লবী এলাকায় অবস্থান করছেন। পরে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাজমুল সাকিব ওরফে রোজ শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি মধ্যপাড়া গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ