২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে ওলামা, মাশায়েখ,হাজী সম্মেলন

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়ন ওলামা দলের আয়োজনে শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার চোপিনগর উচ্চ বিদ্যালয়ের হল রুমে ওলামা, মাশায়েখ, হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎চোপিনগর ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক ক্বারী আব্দুল মান্নানের সভাপতিত্বে, ইউনিয়ন ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মানিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা ওলামা দলের সদস্য সচিব মুফতি, কাজী, ক্বারী মাওলানা একরামুল হক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওঃ মতিউর রহমান, জনাব সহকারী অধ্যাপক আলতাদিঘী ফাযিল মাদরাসা, হাজী সমিতির চোপিনগর ইউনিয়ন সভাপতি আলহাজ মোঃ আব্দুল খালেক মুন্জু, গাবতলি উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওঃ মোঃ নূর আলম, চোপিনগর ইউনিয়ন হাজী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোজাফফর রহমান, উপজেলা ওলামা দলের যুগ্ন আহ্বায়ক ক্বারী মাওঃ মোঃ মাহফুজুর রহমান।

‎আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহিন সানি, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, মোজাফফর রহমান চেয়ারম্যান, চোপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মন্জুর কাদের মুন্টু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, চোপিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব সোহেল হোসেন, চোপিনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ ছোটন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আজিজুল ইসলাম, উপজেলা ওলামা দলের যুগ্ন আহ্বায়ক আজিজুল হাকিম বোরহান, চোপিনগর ইউনিয়ন ওলামা দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবু হুরাইরা, আশেকপুর ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক ডা. বোরহান উদ্দিন, ওলামা দলের বগুড়া শহর শাখার সাবেক আহবায়ক মুফতি আব্দুল ওয়াহেদ, শহর শাখার আহ্বায়ক কবির হোসেন, মাদলা ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক হাফেজ আব্দুল মতিনসহ অনেকে।

‎প্রধান অতিথির বক্তব্যে “জনাব এনামুল হক শাহীন” অতীতে বিএনপির উন্নয়ন মূলক কাজের ইতিহাস তুলে ধরে বগুড়া-৭ আসনের মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তার বক্তব্যের ইতি টানেন।

‎অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক আলেম-ওলামা, হাজী গণ অংশ গ্রহন করেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জাহিদুর রহমান আল-জাহিদ ও সদস্য সচিব মাওলানা আব্দুল হান্নান বিন খায়ের। বগুড়া জেলা ওলামা দলের সদস্য সচিব মুফতি কাজী ইকরামুল হকের মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ