২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভা, মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান

spot_img

বগুড়ার শাজাহানপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদারে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় কমিউনিটি পুলিশিং ফোরামের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

থানা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সভায় তিনি বলেন, থানা কমিটির পাশাপাশি ইউনিয়ন পর্যায়েও কমিউনিটি পুলিশিং ফোরামের কার্যক্রম আরও গতিশীল করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন।

ফোরামের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ জাফর আলমগীর বলেন, ‘যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত শাজাহানপুর গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

ফোরামের কোষাধ্যক্ষ মিজানুর রহমান সোহেলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শাজাহানপুর থানার সেকেন্ড অফিসার আবু জাররা, মাঝিড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফোরামের থানা কমিটির প্রচার সম্পাদক আলমগীর হোসেন আলম, সহসভাপতি আবু ইমদাদুল হক আনোয়ার, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, দপ্তর সম্পাদক এমরান হোসেনসহ কমিটির সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সদস্য আব্দুল মজিদ, রুহুল আমিন রঞ্জু, মেহেদী হাসান, মাসুদ রানা, শহিদুল ইসলাম, মাঝিড়া ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল জব্বার, খোট্রাপাড়া ইউনিয়ন কমিটির সভাপতি মহসিন আলী, আড়িয়া ইউনিয়ন কমিটির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা মজনুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় থানা কমিটির কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলোকে সক্রিয় ও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা বাড়ানো এবং আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য। জনগণ ও পুলিশের সমন্বিত উদ্যোগে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা গেলে অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ