২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে কৃষি প্রণোদনার সার, বীজ ও চারা বিতরণ

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও বিভিন্ন প্রজাতির চারা বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহিন সানি, বিএফএ বগুড়ার সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা দীপ্তি রাণী রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা আফরোজ ও মো. মোসাদ্দেক হোসেন শাওন।
এছাড়া উপজেলা বিএনপির নেতা মঞ্জুরুল কাদের মন্টু, আতাহার আলী কাইয়ুম, শফিকুল ইসলাম, মোশারফ হাসান, বিআরডিবি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রিপন, কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার, বীজ ও বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ