১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

spot_img

শাজাহানপুরে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪-০৮-২০২৬ ইং রোজ সোমবার, নারিল্যা খেলার মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাজাহানপুর উপজেলা পূর্ব শাখার উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি আন্তঃ উপশাখা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি শাহরিয়ার হাসান বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খোট্টাপাড়া ইউনিয়ন আমীর সহকারী অধ্যাপক সাহিদুল ইসলাম। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার প্রকাশনা সম্পাদক শোয়াইব ইসলাম। বিশিষ্ট সমাজসেবক জাহিদুর রহমান।
উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাজাহানপুর উপজেলা পূর্ব শাখার সভাপতি সাকিরুল ইসলাম।
এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাজাহানপুর উপজেলা পূর্ব শাখার দায়িত্বশীল এবং খোট্টাপাড়া ইউনিয়ন ও নশিপুর ইউনিয়ন দায়িত্বশীলবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে খোট্টাপাড়া ইউনিয়ন শাখা বনাম নশিপুর ইউনিয়ন শাখা। ফাইনালে ১-০ গোলে জয়লাভ করে খোট্টাপাড়া ইউনিয়ন শাখা।

উক্ত ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ সোহান এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট তাকি।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, খেলার মাধ্যমে ছাত্রসমাজ কে মাদক এবং অনলাইন গেমসের আসক্তি থেকে দূরে থাকতে হবে। জুলাই শহীদদের আত্মত্যাগ কে স্মরণ করে আমাদের ও বিভিন্নভাবে ত্যাগের মানসিকতা তৈরি করতে হবে। জাতির কল্যাণে আমাদের কে তাদের মতো আত্মত্যাগ করতে হবে।

উক্ত ফাইনাল খেলায় শত শত দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। তারা ছাত্রশিবিরের এমন আয়োজনের প্রশংসা করেছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ