
বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সাধারণ অভিভাবক সদস্য পদে চারজন এবং সংরক্ষিত নারী অভিভাবক সদস্য পদে একজন নির্বাচিত হয়েছেন।
ফলাফল অনুযায়ী, সাধারণ অভিভাবক সদস্য পদে . আশরাফ আলী ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া মো. আব্দুল মতিন ১০৩, মো. নুরনবী (বিপ্লব) ১০০ এবং মো. মুনসুর কামাল ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মো. আমিনুর রহমান ৯৬, মো. হারেজ আলী ৮৮, মো. শফিকুল ইসলাম ৬৮, মো. বাবু মণ্ডল ৬২ এবং মো. ইউনুছ আলী ১৪ ভোট পেয়েছেন।
সংরক্ষিত নারী অভিভাবক সদস্য পদে মোছা. মমতাজ বেগম ২০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর প্রার্থী মোছা. দুলালী বেগম পেয়েছেন ১০১ ভোট।
এ ছাড়া দাতা সদস্য পদে মো. আমিনুর রহমান, সাধারণ শিক্ষক প্রতিনিধি পদে মো. আরিফুর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি পদে মোছা. শাহনাজ খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের ফলাফল শিটে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মো. মাহবুবুল হোসেনের স্বাক্ষর রয়েছে।




