১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ডোবা থেকে মিলল নিখোঁজ বৃদ্ধের লাশ!

spot_img

বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের তিন দিন পর লুৎফর রহমান (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর সর্দারপাড়া এলাকায় একটি ডোবায় ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত লুৎফর উপজেলার সাজাপুর সরদার পাড়ার বাসিন্দা ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, লুৎফর রহমান তিন দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান মেলেনি। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন ডোবায় এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে। সেখানে গিয়ে তাঁরা লাশটি লুতফর রহমানের বলে শনাক্ত করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ