৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে দিনদুপুরে যুবককে কুপিয়ে হ’ত্যা, উদ্ধার হাতুড়ি-দা

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানীতে দিনদুপুরে একাধিক মামলার আসামি রকি (৩২)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বনানী এলাকায় গাক চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রকি শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রামের উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে। তিনি এলাকায় ইট-বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পুলিশ জানায়, অস্ত্র, মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১টার দিকে হাসপাতালের সামনে রকিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এর আগে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে দুটি হাতুড়ি ও দুটি দা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, রকি এলাকায় প্রভাব বিস্তার করে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতেন। তার বিরুদ্ধে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।অন্যদিকে নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে ঘটনাস্থলে ডেকে এনে হত্যা করা হয়েছে।

কৈগাড়ি ফাঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান জানান, রকির বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাই ও ছুরিকাঘাতসহ একাধিক মামলা রয়েছে। ঈদের আগে তিনি জামিনে কারাগার থেকে মুক্ত হন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে তার মোটরসাইকেল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জড়িতদের শনাক্তে কাজ করছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ