১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু

spot_img

বগুড়ার শাজাহানপুরে গয়নাকুড়ি নবজাগরণ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় গয়নাকুড়ি স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

খরনা ইউপি সদস্য আবু তালেব সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান লিটন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভার:) বাদশা আলমগীর,খরনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অছিম উদ্দিন,উপজেলা যুবলীগের সদস্য শাহাদাত হোসেন,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম রানা,যুবলীগের নেতা মোস্তা,শাকিল,তৌহিদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী খেলায় কাজলগাড়ী সোলার বাংলা স্পোর্টিং ক্লাব বনাম শেরপুর কাফুরা স্পোর্টিং ক্লাব এর মধ্যে অনুষ্ঠিত হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ