২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন উপজেলা বিএনপি সভাপতি শাহীন

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের আমরুলপাড়ার মরহুম হুদার মোড় থেকে রাজারামপুর পর্যন্ত এক কিলোমিটার গ্রামীণ পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক শাহিন।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা উপপ্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হারেজ উদ্দিন হারেজ, সহসভাপতি মনজুর কাদের মন্টু ও মোজাফফর রহমান, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, ছাত্র বিষয়ক সম্পাদক মশিউর রহমান রকি এবং থানা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা সরকার মুক্তা, আবদুল লতিফ চঞ্চল, তাজুল ইসলাম, আহসান হাবিব সাগর, আবদুর রহমান, তোতা, সাইদুর রহমান, নুরুজ্জামান শামীম, আশিকুর রহমান বিটন, আবদুল গাফফার, আবদুর রাজ্জাকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উদ্বোধন শেষে সড়ক উন্নয়ন কাজের সফলতা ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ