২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে সৌন্দর্য বর্ধনে উপজেলা প্রশাসনের বৃক্ষ রোপণ

spot_img

বগুড়ার শাজাহানপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ব্যাপী পরিবেশ ভারসাম্য রক্ষা ও মহাসড়কে চার লেন রাস্তার মাঝের ফাঁকা জায়গায় সৌন্দর্য বর্ধনে বৃক্ষ রোপণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) জামালপুর এলাকায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক অংশ গ্রহণে উপজেলা ব্যাপী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও সৌন্দর্য বর্ধনে বৃক্ষ রোপন করেন।
এতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম, অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম,দৈনিক বগুড়ার উপজেলা প্রতিনিধি সাইদুজ্জামান তারা, সাংবাদিক মিজানুর রহমান,বৃক্ষ প্রেমি আরিফুল ইসলাম সহ শিক্ষার্থী, বৃক্ষপ্রেমী স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
পরে উপজেলার জামালপুর গ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের শিখন কেন্দ্র শিক্ষার্থীদের বৃক্ষ রোপণে উদ্বুদ্ধকরণ গাছের চারা বিতরণ করেন।এসময় শিক্ষার্থীরা উপহার হিসেবে গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ