১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুর মাসুদ মেম্বারের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা

spot_img

শাজাহানপুরের খলিশাকান্দি মন্ডলপাড়া’র উদ্যোগে খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মোঃ মাসুদকে নিয়ে মসজিদে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকা স্কুল প্রাঙ্গণে সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় স্থানীয় হাজারেরও বেশি নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

আব্দুল গফুর মন্ডল সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সমাজসেবক অধ্যক্ষ জাফর আলমগীর। সভায় আরও বক্তব্য রাখেন মশিউর রহমান, রহুল আমিন, মাসুদুর রহমান লিটন, শহীদ, সফল ও শফিকুল ইসলাম ও আব্দুর রহমান। বেলাল মন্ডল, দুদু মুহুরী, মতিউর রহমান সহ খলিশাকান্দি গ্ৰামের সহস্র ধিক নারী -পুরুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মসজিদে অনাকাঙ্ক্ষিত ও সহিংস তা মেনে নেওয়া হবে না—হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ব্যাপক, দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

জনস্বার্থে ঘটনাস্থল ও ঘটনার সাথে সম্পর্কিত তৎপরতা পরিচালনা ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতি দ্রুততর অনুসন্ধান ও ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ