১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শিবগঞ্জের গাংনগর গার্লস স্কুল অ্যান্ড কলেজে মা সমাবেশে বাল্যবিবাহ প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন

spot_img

শিবগঞ্জ,প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গাংনগর গার্লস স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে মা সমাবেশে শিক্ষার্থীরা বাল্যবিবাহকে না বলে লাল কার্ড প্রদর্শন করেছে।

গত (১৫ নভেম্বর) শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মা সমাবেশে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ বন্ধু ক্লাব এর উদ্যোগে শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকরা লাল কার্ড প্রদর্শন করে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মেহেদী হাসান মুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট বিএড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন গাংনগর গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল মতিন, সিরাজুল ইসলাম, শাহে আলম, মদন কুমার রায়সহ অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি—এ থেকে সন্তানদের রক্ষা করতে অভিভাবকদের এগিয়ে আসতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা কার্যক্রম বাড়াতে হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ