১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জের মানচিত্রে নতুন নাম ‘মীরবাড়ি’ ইউনিয়ন, সরকারী গেজেট প্রকাশ

spot_img

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রশাসনিক কার্যক্রম আরও সহজ করতে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। ‘মীরবাড়ী’ নামে নতুন ইউনিয়ন গঠনসহ উপজেলার আরও পাঁচটি ইউনিয়নের সীমানা পুনর্গঠন করে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।
রোববার (১৪ জুন ২০২৬) বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান স্বাক্ষরিত গেজেটে এ তথ্য জানানো হয়।
গেজেট অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের অংশ নিয়ে নতুন মীরবাড়ী ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। একই সঙ্গে নতুন ইউনিয়ন সৃষ্টি ও শিবগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণের কারণে বিহার, রায়নগর, বুড়িগঞ্জ, কিচক ও আটমুল ইউনিয়নের সীমানায় পরিবর্তন আনা হয়েছে।
নতুন মীরবাড়ী ইউনিয়নে ১৫টি মৌজা অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউনিয়নটির মোট জনসংখ্যা ১৮ হাজার ৯২৪ জন।
পুনর্গঠিত ইউনিয়নের মধ্যে—
বিহার ইউনিয়নে ১০টি মৌজা ও ২১ হাজার ২১ জন,
বুড়িগঞ্জ ইউনিয়নে ১৪টি মৌজা ও ২৩ হাজার ১৩ জন,
রায়নগর ইউনিয়নে ১৬টি মৌজা ও ৩০ হাজার ৭৫১ জন,
কিচক ইউনিয়নে ১৮টি মৌজা ও ২৮ হাজার ৪৬৯ জন,
আটমুল ইউনিয়নে ৯টি মৌজা নিয়ে ২০ হাজার ৪২৩ জন জনসংখ্যা রয়েছে।
প্রশাসনের আশা, নতুন ইউনিয়ন গঠন ও বিদ্যমান ইউনিয়নগুলোর পুনর্বিন্যাসের ফলে স্থানীয় মানুষের সরকারি সেবা গ্রহণ আরও সহজ হবে এবং ইউনিয়ন পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল হবে।.

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ