২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বগুড়া পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই! ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

spot_img

বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশির নামে পুলিশ পরিচয়ে ১০টি স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২৭ অক্টোবর বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই করা স্বর্ণ বিক্রির ৮৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুর জেলার সাদিকুল ইসলাম ও আলমগীর হোসেন এবং জয়পুরহাট জেলার রবিউল ইসলাম ও আসাদুজ্জামান শাহিদ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর রাত ১১টার দিকে বগুড়া শহরের গলাপট্টি এলাকার মোকাররম হোসেন খান মার্কেটের স্বর্ণ ব্যবসায়ী মো. খাইরুল ইসলামের খালাতো ভাই ও কর্মচারী মো. বাপ্পি হোসেন (২৭) ব্যবসায়িক কাজে ১০টি তেজাবি স্বর্ণের বার নিয়ে বাসে করে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হন। বাসটি শিবগঞ্জ-মোকামতলা সড়কের উথলী এলাকায় পৌঁছালে ৩ থেকে ৪ জন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাসটির গতিরোধ করেন।

পরে তাঁরা বাপ্পি হোসেনকে বাস থেকে নামিয়ে মারধর ও ভয়ভীতি দেখিয়ে তাঁর কাছে থাকা ১০টি স্বর্ণের বার ও একটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। ছিনতাই হওয়া ২৪ ক্যারেটের স্বর্ণের বারগুলোর মোট ওজন ছিল ১০২ ভরি ১২ আনা। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ছিল ২ কোটি ১৩ লাখ ৭২ হাজার টাকা।

এ ঘটনায় স্বর্ণ ব্যবসায়ী মো. খাইরুল ইসলাম বাদী হয়ে গত ২৭ অক্টোবর শিবগঞ্জ থানায় মামলা করেন। পেনাল কোডের ১৭০/৩৯৪ ধারায় দায়ের করা মামলাটির নম্বর ৩৩। মামলা হওয়ার পর জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত ও অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে চারজনকে গ্রেপ্তার করে। এ সময় ছিনতাই করা স্বর্ণ বিক্রির ৮৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আলমগীর হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১০টি এবং রবিউল ইসলামের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া বাকি স্বর্ণ উদ্ধারে পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ