৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শেখ হাসিনার ফাঁসির রায় প্রত্যাখ্যান করা ৫ শিক্ষকের ব্যাখ্যা চাইলো গোবিপ্রবি প্রশাসন

spot_img

গোবিপ্রবি প্রতিনিধি:-

স্বৈরাচার হাসিনার ফাঁসির রায়কে প্রত্যাখ্যান করে বিবৃতি দেওয়া ১০০১ জন বিশ্ববিদ্যালয় শিক্ষকের মধ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) থেকে নাম পাওয়া পাঁচ শিক্ষকের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৯ নভেম্বর) রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঐ পাঁচ শিক্ষকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা, এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সোলাইমান হোসাইন, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিতান খানম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেন এবং বিজিই বিভাগের সহকারী অধ্যাপক ইমদাদুল হক শরীফ (সোহাগ) এর নাম উল্লেখ করে বলা হয়,“আদিষ্ট হয়ে জানাচ্ছি যে, অতি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আপনার/আপনাদের কর্মকাণ্ড/লেখালেখি বিশ্ববিদ্যালয়ের সকলের নজরে এসেছে এবং এ কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে।”

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,“আপনার/আপনাদের এ ধরনের আচরণের ব্যাখ্যা লিখিতভাবে আগামীকাল ২০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে প্রদান করার জন্য অনুরোধ করা হলো।”

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ