৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪০ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে দক্ষিণ আফ্রিকা (১-০) ব্যবধানে সিরিজটি জিতে নিয়েছে। উল্লেখ্য, দুই দলের মধ্যকার প্রথম টেস্টটি বৃষ্টির কারণে ড্র হয়।

শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে তারা সংগ্রহ করে ১৬০ রান। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৪৪ রানেই গুটিয়ে যায়।

১৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে তারা সংগ্রহ করে ২৪৬ রান। ফলে ওয়েস্ট ইন্ডিজের জন্য লক্ষ্য নির্ধারিত হয় ২৬৩ রানের। ২৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানরা ২২২ রানেই গুটিয়ে যায়। ফলে দক্ষিণ আফ্রিকা ৪০ রানের জয় পায়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) শুরু হয় ম্যাচটি। শনিবার (১৭ আগস্ট) মাত্র তিন দিনেই শেষ হয় ম্যাচটি।

সংক্ষিপ্ত স্কোর :

দক্ষিণ আফ্রিকা –
১ম ইনিংস: ১৬০ (পাইত ৩৮*, বেডিংহাম ২৮ ; জোসেফ ৫/৩৩, সিলস ৩/৪৫)
২য় ইনিংস: ২৪৬ (ভেরেইন ৫৯, মার্করাম ৫১; সিলস ৬/৬১, ওয়ারিকান ২/২১)

ওয়েস্ট ইন্ডিজ –
১ম ইনিংস: ১৪৪ (হোল্ডার ৫৪*, কারটি ২৬ ; মুল্ডার ৪/৩২, নান্দ্রে ৩/৪৯)
২য় ইনিংস: ২২২ (মোতি ৪৫, কাভিম ২৯ ; মহারাজ ৩/৩৭, রাবাদা ৩/৫০)

ম্যান অফ দ্যা ম্যাচ: উইলেম মুল্ডার
ম্যান অফ দ্যা সিরিজ : কেশব মহারাজ

সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ