২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সংসার ছেড়ে প্রেমিকের হাত ধরে উধাও ডিজে সুমাইয়া

spot_img

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামে ৩ সন্তানের জননী ও স্থানীয় বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী সন্তোষপুর গ্রামের এক যুবকের সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে রোববার (১০ মে) তিনি পালিয়ে যান। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় মা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার তিন সন্তান।

স্বামী খোকন মিয়া জানান, ২০১৬ সালে তাদের বিয়ে হয় এবং প্রায় ১০ বছর ধরে সংসার করে আসছিলেন তারা। গান-বাজনা করেই চলত তাদের সংসার। তার দাবি, আগে থেকেই ওই যুবকের সঙ্গে সুমাইয়ার সম্পর্ক ছিল।

ঘটনার পর থেকে সুমাইয়ার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করেও কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান খোকন মিয়া।

স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান বলেন, অভিযোগ পেলে গ্রাম আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সাংবাদিক শাহ আলম হৃদয় বলেন, তারা একটি সাংস্কৃতিক পরিবার ছিল। এমন ঘটনা দুঃখজনক।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ