২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সেনাপ্রধানের সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎকার

spot_img

আজ (৫ অক্টোবর) শনিবার সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিষয়টি নিশ্চিত করা হয় রাষ্ট্রপতির প্রেস উইংয়ের দেয়া এক বার্তায়।

এ সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সার্বিক পরিস্থিতি এবং কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চৌধুরী বলেন, সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে এবং জানমালের নিরাপত্তা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। তিনি আরো আশা প্রকাশ করেছেন যে,ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগসহ দেশ ও জনগনের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে।

এ বিষয়ে সেনাপ্রধানও বক্তব্য রেখে বলেন, বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর ইউনিটগুলো কাজ করে যাচ্ছে।

সংবাদ বুলেটিন / মালিহা

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ