২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিব উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত

spot_img

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিব উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন। অভিযোগ রয়েছে যে, তিনি বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবন, বাউন্ডারি ওয়াল, গাছ ও নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক রকিব উদ্দিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ফেল করলে সাবজেক্ট প্রতি ১০০০ টাকা করে অতিরিক্ত ফি আদায় করেছেন এবং অভিভাবকেরা অভিযোগ করেছেন যে, বিদ্যালয়ের উন্নয়ন ও পরিচালনার জন্য প্রয়োজনীয় তহবিল সঠিকভাবে ব্যবহার করেনি তিনি।

এ বিষয়ে ফুলছড়ি উপজেলা প্রশাসনের ৩ সদস্য বিশিষ্ট
একটি তদন্ত টিম (২০ অক্টোবর) সৈয়দপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে অভিযোগগুলোর সত্যতা যাচাই করার কাজ শুরু করেছে। তদন্তের অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।

বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই ধরনের দুর্নীতির কারণে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা দাবি করছেন, দ্রুত তদন্ত সম্পন্ন করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

রকিব উদ্দিন অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং বলেছেন, “আমি বিদ্যালয়ের স্বার্থে সৎভাবে কাজ করে আসছি। যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন।”

এই ঘটনায় এলাকাবাসী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই উদ্বিগ্ন। তারা আশা করছেন, সঠিক তদন্তের মাধ্যমে বিদ্যালয়ে স্বচ্ছতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ