৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সোনারগাঁয়ে প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা

spot_img

সজীব হোসেন,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শাওন নামের(২৪)এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহজমপুর যোগীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শাওন ওই এলাকার আলী আজগরের ছেলে।
নিহত শাওনের ভাই মোতালেব জানান,আজ দুপুরে শিশুদের খেলায় ঝগড়াকে কেন্দ্র করে একই এলাকার ইসরাফিল,রাকিব ও রাব্বির নেতৃত্বে একদল সন্ত্রাসী রামদা,চাপাতি ও ছুরি সহ দেশীয় অস্ত্র নিয়ে শাওনের বাড়ীতে ভাংচুর ও লুটপাট চালায়।এসময় শাওন ও তার পরিবারের লোকেরা বাঁধা দিলে সন্ত্রাসীরা শাওনকে নির্মমভাবে কুপিয়ে আহত করে।এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তালতলা ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান,দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে শাওন নামের যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধিন।খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ