
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা এবং বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপীনগর উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যালয় চলাকালীন কোনো শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। পাশাপাশি কোনো শিক্ষার্থীকে টিকটক, রিলস বা এ ধরনের ভিডিও তৈরির সঙ্গে সম্পৃক্ত থাকতে দেখা গেলে বিদ্যালয়ের বিধি মোতাবেক তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে শিক্ষার্থীদের জড়িত থাকার বিষয়টি নজরে এলে অভিভাবকদেরও বিষয়টি অবহিত করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যালয়ের নাম ব্যবহার করে কোনো শিক্ষার্থী ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ বা টিকটক আইডি খুলে কোনো ধরনের অপপ্রচার চালালেও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।
এছাড়া বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রতি বিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে শিক্ষার্থীদের জড়িত থাকতে দেখলে সরাসরি কোনো ব্যবস্থা না নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে চোপীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আক্তার সংবাদ বুলেটিন কে জানান, শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং তাদের শৃঙ্খলাবদ্ধ রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে এর আগেও শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নোটিশের মাধ্যমে সতর্ক করা হয়েছিল।
বিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে শক্তিশালী ভাইরাল শিরোনাম চাই




