২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

১০ দিনের ছুটিতে যাচ্ছে বশেমুরবিপ্রবি

spot_img

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দশ দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেনের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, শ্রী শ্রী দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম (১১ রবিউস সানি) উপলক্ষে আগামী ১০ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। আগামী ২০ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, বিভাগ ও অফিসসমূহ যথারীতি চালু থাকবে।

বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকলেও খোলা থাকবে আবাসিক হল গুলো। তবে ছুটিকালীন এই সময়ে সন্ধ্যা ৭ টায় সকল হল গেট বন্ধ রাখা হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আঙিনায় সন্ধ্যা ৭ টার পর অবস্থান করতে নিষেধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ে সকল বহিরাগত প্রবেশে নিষেধ করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ