২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-শ্রমিক কল্যান ফেডারেশন

spot_img

শ্রমিকদের পূর্ণ অধিকার আদায়ে শ্রমিক নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।

শুক্রবার(১৮ অক্টোবর) সকাল ৮ টাই শাজাহানপুর উপজেলায় অগ্রসর কর্মী মানউন্নয়ন কর্শশালায় প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেছেন।

তিনি আরো বলেন,ইসলামে সংঘবদ্ধ হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করে বিভিন্ন নির্দেশনা প্রদান করেছে।আল্লাহ রাব্বুল আলামীন বলেন-“তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশি ধারন করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়না” তাই তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ার আহবান জানান।এছাড়া কবীরা গুন্নাহ,দাওয়াতী কাজ নিয়ে কর্মীদের মাঝে আলোচনা করেন।

উক্ত অনুষ্ঠানে উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি তারেকুল ইসলাম তারেকের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক রুহুল আমীনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক আতাউর রহমান,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব আব্দুল লতিফ,ভারপ্রাপ্ত সেক্রেটারির হাফেজ মোখলেছুর রহমান মুকুল,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি সাইফুল ইসলাম,মামুনুর রশিদ, হয়রত আলী,রাজিবুল ইসলাম,কাজী সাইফুল ইসলাম,আব্দুল বারী প্রমুখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ