২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

অবশেষে বেরোবির সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান

spot_img

বেরোবি সংবাদদাতা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী নির্দেশে রেজিস্ট্রার প্রকোশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এই পদে দায়িত্ব প্রদান করা হয়।১৯ শে সেপ্টেম্বর ২০২৪ থেকে পরবর্তী তিন বছর বছর বলবৎ থাকবে।

দীর্ঘদিন বিভাগীয় প্রধান না থাকার ফলে, বিভাগের ক্লাস,পরীক্ষা,রেজাল্টসহ অন্যান্য কার্যক্রম অনেকটা স্থবির হয়েছিল।

গত, ১০ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের বিভাগটিতে বিভাগীয় প্রধানের দায়িত্ব নিয়ে নানা ধরনের জটিলতা থাকায়
এ জন্য সামাজিক অনুষদের ডিনসহ অনেককে দায়িত্বেও দেওয়া হয়। সর্বশেষ বিভাগীয় প্রধান হিসেবে বিভাগের সহকারী অধ্যাপক মো. সারোয়ার আহমাদকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিলেও তিনি বিভাগের সাম্যবস্থার লক্ষ্যে আগস্টে ভারপ্রাপ্ত দায়িত্ব থেকে পদত্যাগ করেন। ফলে পুনরায় প্রায় দেড়মাস থেকে বিভাগীয় প্রধান শূন্য ছিল বিভাগটি। এর আগে গত ১০ মার্চের পর প্রায় আড়াই মাস বিভাগীয় প্রধান ছিল না বিভাগটিতে।

বিভাগীয় প্রধানের দায়িত্ব নেয়া নিয়ে জটিলতা থাকায় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য নিজ উদ্যোগে কয়েকদফায় বিভাগের সকল শিক্ষককে নিয়ে আলোচনায় বসে সকল জটিলতা ও সংকট নিরসনের জন্য এবং শিক্ষার্থীদের সেশনজট কাটিয়ে ওঠার জন্য সকলকে একত্রে করে এ সিদ্ধান্ত নেন।

দায়িত্ব পাওয়া বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক তাবিউর রহমান বলেন, আমরা সবসময়ই বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করার চেষ্টা করি। সাবেক উপাচার্য আমাকে বহুদিন দায়িত্ব বঞ্চিত করে রেখেছিলেন। নতুন উপাচার্য এসে নানাদিক বিবেচনা করে ও বিভাগের স্বার্থে এবং স্বচ্ছতা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।

সাজ্জাদুর রহমান
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ