২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ফুলছড়ি উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

spot_img

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়িতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ফুলছড়ি উপজেলা বিএনপি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু।

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবে উপজেলা বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিগত উপজেলা বিএনপি’র কাউন্সিলে পরাজিত সভাপতি প্রার্থী জনাব কাশেম ভূঁইয়া তার নিজস্ব ফেসবুক একাউন্ট থেকে গত ২১/০৯/২০২৪ইং শনিবার জেলা প্রশাসক বরাবর মিথ্যা বর্ণনায় একটি খোলা চিঠি পোষ্ট করেন। চিঠিতে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করা, সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফুলছড়ি উপজেলা শাখা অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক সুনাম ও মর্যাদাকে ক্ষতিগ্রস্থ করার লক্ষে মিথ্যা বর্ণনায় একটি অসত্য খোলা চিঠি জেলা প্রশাসক বরাবর পোষ্ট করা হয়। খোলা চিঠিতে জেলা প্রশাসককে যেসব অভিযোগের বর্ণনা সৃজন করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, ভিক্তিহীন ও উদ্দেশ্য প্রণীত। চিঠিতে দলীয় ও বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনকে দোষারোপ করে দলের প্রতি চরম আস্থাহীনতার পরিচয় দিয়েছেন। সেই সাথে দেশনায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্ব ও সুনামকে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ করেছেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ফুলছড়ি উপজেলার কালীর বাজার এলাকার উপজেলা পরিষদের উত্তর পার্শ্বে অবস্থিত একটি সাত কক্ষ বিশিষ্ট একতলা ভবন যার বৈধ স্বত্তাধিকারী মৃত আব্দুল কুদ্দুস মাইজ ভান্ডারীর ছেলে মনির হোসেন ভান্ডারী ও জহুরুল হক ভান্ডারীর কাছ থেকে গত ৩১ জুলাই আলহাজ নাহিদুজ্জামান নিশাত পজেশন ভারা নেয়।

সভাপতি বলেন, প্রকৃতপক্ষে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তা যদি কেউ প্রমাণ করতে না পারে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কারা অপপ্রচার চালাচ্ছে এমন প্রশ্নের জবাবে সাদিকুল ইসলাম নান্নু বলেন, ফুলছড়ি উপজেলা বিএনপি’র কাউন্সিলে পরাজিত প্রার্থী আবুল কাশেম ভূঁইয়া ও নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইন এ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এবং তাদের ইন্দনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফুলছড়ি উপজেলা শাখা কার্যালয় লেখা সম্বলিত একটি সাইনবোর্ড ও মালামাল চুরি হয়ে যায়। এ ব্যাপারে ফুলছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি এসব অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা নেতৃবৃন্দের কাছে আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে, ফুলছড়ি উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম নান্টু, সদস্য সচিব ফারুক মিয়া, ছাত্রদলের সদস্য সচিব আসিফ সাজ্জাদ ছোটনসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ