২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আনোয়ারায় ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

spot_img

মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

আনোয়ারা উপজেলার কালাবিবির দীঘি ভাড়া বাসায় এক সিএনজি ড্রাইভারের লাশ রশিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৫) মে সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কালাবিবির দীঘি রাজু কলোনির একটি বাসায় মোঃ আরাফাত (১৮) নামের এক যুবকের লাশ জানালা দিয়ে ঝুলে থাকা অবস্থায় দেখতে পেলে স্থানীয়রা ৯৯৯ নাম্বারে ফোন করে খবর দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছেন বলে জানান আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন।

নিহত যুবক উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া ওয়ার্ডের হাজিরপাড়া এলাকার মোহাম্মদ কাইসার ড্রাইভারের ছেলে বলে জানা যায়।
নিহতের পিতা মোহাম্মদ কায়সার জানান, এক বছর আমাদের একই ইউনিয়নের সরেঙ্গা গ্রামের এক মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।তার একটা ৪০ দিনের বাচ্ছা সন্তান রয়েছে। সে এখানে যে বাসা নিয়েছে সেটা আমরা জানি না। এখন জানতে পারলাম সে একটি বাসায় আত্মহত্যা করেছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন জানান, কালাবিবির দীঘীর মোড় এলাকায় একটি কলোনির ভাড়া বাসায় এক যুবকের ঝুলন্ত লাশের খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বাসার ভিতর থেকে দরজা বন্ধ করা অবস্থায় রশিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের মর্গে প্রেরণ করা হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ