২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

ইবিতে জুলাই গণহত্যার তথ্য-উপাত্ত চেয়ে গণবিজ্ঞপ্তি

spot_img

আব্দুল্লাহ আল রাহাত, ইবি প্রতিনিধি।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে বিভিন্ন বাহিনী এবং দলীয় ক্যাডার কর্তৃক গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের তদন্তকাজে সহায়তার জন্য তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের গঠিত তদন্ত কমিটি।

রোববার (০৬ অক্টোবর) কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নূরুন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী এবং দলীয় ক্যাডার কর্তৃক ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের তদন্তকাজে সহযোগিতার জন্য উপাচার্য তথ্য সংগ্রহের জন্য কমিটি গঠন করেছেন। কমিটিকে সহায়তার জন্য উপরোক্ত ঘটনাবলীর তথ্য-উপাত্ত যথাযথ প্রমাণসহ আগামী ৯ অক্টোবরের মধ্যে কমিটির আহ্বায়কের নিকট জমা দিতে বলা হয়েছে।

এদিকে তথ্য-উপাত্ত চেয়ে বিভাগ ও হল আলাদা আলাদা গণবিজ্ঞপ্তি দিয়েছে। বিভাগ ও হল ৭ অক্টোবরের মধ্যে অফিসে তথ্য-উপাত্ত জমা দিতে বলেছে।

এর আগে, জুলাই-আগস্টের ঘটনায় তথ্য-উপাত্ত চেয়ে বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নূরুন নাহারকে আহ্বায়ক এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার সাহেদ হাসানকে সদস্য সচিব করে ৬ সদস্যের একটি কমিটি গঠন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ