৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ইসলামী ব্যাংকের আমিন বাজার শাখার সামনে গ্রাহকদের অবস্থান কর্মসূচি ও কলম বিরতি

spot_img

ঢাকা প্রতিনিধি:

গতকাল ৮ জুন (সোমবার) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির আমিন বাজার শাখার সামনে সচেতন গ্রাহক সমাজের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও দুই ঘণ্টাব্যাপী কলম বিরতি পালিত হয়েছে।

কর্মসূচিতে অংশগ্রহণকারী গ্রাহকরা ব্যাংকের বর্তমান চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। এ সময় তারা অভিযোগ করেন, বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে ব্যাংকে তাদের আমানত নিরাপদ নয় বলে তারা আশঙ্কা করছেন। পাশাপাশি চেয়ারম্যানের অতীত কর্মকাণ্ড তদন্তের দাবি জানিয়ে তাঁকে অপসারণের আহ্বান জানান।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের আমানত রক্ষা এবং ব্যাংকটির স্বার্থ সংরক্ষণের দাবিতে দেশব্যাপী বিভিন্ন শাখার সামনে গ্রাহকরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন। এরই অংশ হিসেবে আমিন বাজার শাখার সামনেও এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১০টা থেকে শুরু হওয়া কর্মসূচি দুপুর ১২টা পর্যন্ত চলে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তাদের দাবি-দাওয়া তুলে ধরেন। কর্মসূচিতে স্থানীয় গ্রাহক ও সচেতন নাগরিকরা অংশ নেন।
অংশগ্রহণকারীরা তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ